জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় জামায়াত ইসলামের আয়োজনে কর্মীদের মান উন্নয়নের লক্ষ্যে এক দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৯টায় কালাই টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের হলরুমে এ কর্মী সভার আয়োজন করা হয়।
শিবিরের সভাপতিত্ব করেন কালাই উপজেলা আমীর মাওঃ মুনছুর রহমান, এবং পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি সহকারি অধ্যাপক আব্দুল আলীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এস,এম রাশেদুল আলম সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি এ্যাডঃ মামুনুর রশীদ। এছাড়া জেলা তারবিয়াত সেক্রেটারি প্রভাষক মাওলানা মাহমুদুল হাসান দার্স প্রদান করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, আব্দুর রউফ, কালাই পৌরসভার আমীর আব্দুল হান্নান, উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওঃ মোজাফ্ফর হোসেন, মাওঃ আহম্মেদাবাদ ইউনিয়ন আমীর গোলাম আজম, পুনট ইউনিয়ন আমীর মোঃ আজিজুল হক, জিন্দারপুর ইউনিয়ন আমীর মোঃ মতিউর রহমান, মোঃ বেলাল উদ্দীন, মোঃ মোনতাহার হোসেন ও আনোয়ারুল হকসহ অনেকে।
শিবিরে অংশগ্রহণকারীরা কর্মীদের দীক্ষা, নেতৃত্ব ও দলীয় কর্মকাণ্ডে দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন দিকনির্দেশনা ও শিক্ষামূলক আলোচনা লাভ করেন।

