মনিরামপুর (যশোর) প্রতিনিধি
ছোটবেলা থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন দেখা মেধাবী শিক্ষার্থী সামিয়া জামান মিলি আজ জীবনের এক অন্ধকার পর্বের মুখোমুখি। যশোরের মনিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের এই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।
মিলির মা সেলিনা বেগম আবেগাপূর্ণ কণ্ঠে বলেন, “আমার মিলি বড় হয়ে গ্রামে গরিব মানুষের সেবা করবে— সেই স্বপ্ন নিয়ে আমি খেয়ে না-খেয়ে তাকে পড়িয়েছি। কিন্তু আজ ও হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছে। ও কি আর ক্লাসে ফিরবে?”
মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী মিলি ২০২০ সালে বাবার অকাল মৃত্যুতে পরিবারকে সামলিয়ে নিয়ে নিজের মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ অসুস্থতা দেখা দিলে ঢাকা মেডিকেল কলেজে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ে— মিলির শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে। বর্তমানে ডা. আব্দুল বারীর তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
মিলির কলেজের শিক্ষকরাও তার এই কঠিন সময়কে গভীরভাবে অনুভব করছেন। সহকারী অধ্যাপক মোহাম্মাদ বাবুল আকতার বলেন, “মিলি আমাদের কলেজের এক অমূল্য সম্পদ। বিজ্ঞানের মতো কঠিন বিষয়ে তার দখল অসাধারণ। যদি সমাজের বিত্তবানরা এগিয়ে না আসেন, আমরা একজন ভবিষ্যৎ চিকিৎসককে হারাবো।”
মিলির কেমোথেরাপি অত্যন্ত ব্যয়বহুল। দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহনের সামর্থ্য তার বিধবা মায়ের নেই। জমিজমা বা সঞ্চয় বলতে কিছু নেই এই পরিবারের। ডাক্তারদের হিসাব অনুযায়ী, মিলিকে সুস্থ করতে প্রয়োজন বিশাল অর্থ।
সহযোগিতার ঠিকানা:
ব্যাংক হিসাব: আইএফআইসি ব্যাংক লিমিটেড (IFIC Bank Ltd.)
হিসাব নম্বর: ০২৩০০০৫৫৮৯৮৫১ (সঞ্চয়ী)
বিকাশ (পার্সোনাল): ০১৮৮৭-১৪০১৯৯
মিলি বাঁচতে চায়। সে আবার ক্লাসে ফিরতে চায়, হাতে বই নিয়ে পড়াশোনা করতে চায়। আপনার সামান্য সহযোগিতা তার জীবনের সঞ্জীবনী হতে পারে, একজন এতিম মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.