পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে ১৮২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মাহমুদ হাসান শাকিল, মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আব্দুল জলিল মিয়ার ছেলে।
শুক্রবার রাতের ঘটনা। পুলিশ জানায়, পলাশ থানার নিয়মিত মাদক অভিযানের অংশ হিসেবে ঘোড়াশাল পৌর এলাকার বাইপাস নামক স্থানে একটি টিম অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১৮২ বোতল ফেন্সিডিলসহ মাহমুদ হাসান শাকিলকে আটক করা হয়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, “গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

