দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে প্রায় ১১লক্ষ টাকার ভারতীয় মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ২টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ চল্লিশপাড়া বিওপির দায়িত্বপূর্ণ চরপাড়া মাঠে শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিজিবি’র টহল দল অভিযান চালায়।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৪৮০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। অপরদিকে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে একই ব্যাটালিয়নের শেওড়াতলা বিওপির টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫ বোতল মদ ও ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।
এছাড়াও একই সময়ে কাজিপুর বিওপির টহল দলের কাজিপুর বর্ডারপাড়া মাঠে পৃথক অভিযানে ৪০ বোতল মদ, ১ হাজার ২৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০০ পিস চকলেট বাজি উদ্ধার হয়।
পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ৮৯ হাজার ৭০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
সীমান্তে মাদক ও চোরাচালান দমনে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বিজিবির এমন কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বিজিবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.