নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছি উপজেলায় চাষাবাদের সময় মাটির নিচ থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান।
পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।
বদলগাছি থানার অফিসার ইনচার্জ তদন্ত নজরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.