Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে জ্বালানি তেলের তদারকি জোরদার, পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ

Link Copied!

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ বরিশাল প্রতিনিধি

জ্বালানি তেল বিক্রির তদারকি এবং পর্যবেক্ষণ জোরদারের লক্ষ্যে বাবুগঞ্জ উপজেলায় পেট্রোল পাম্পগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে বরিশাল জেলা প্রশাসন। ২৮ মার্চ ২০২৬ বরিশাল জেলা প্রশাসন থেকে পাওয়া চিঠির মাধ্যমে এই তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলায় মোট দুটি পেট্রোল পাম্প রয়েছে। এর মধ্যে একটি বরিশাল ঢাকা মহাসড়কের পাংশা এলাকায় মেসার্স ইউনিক ফিলিং স্টেশন, আরেকটি মহাসড়কের রহমতপুর এলাকায় মেসার্স কামিনী ফিলিং স্টেশন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় দেশের জ্বালানি ব্যবস্থাপনা তদারকি ও সমন্বয় জোরদারের জন্য প্রতিটি পেট্রোল পাম্পে একজন করে সরকারি কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। বরিশাল জেলার মোট ২৯টি পেট্রোল পাম্পে বরিশাল জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা এই দায়িত্ব প্রদান করেছেন।

বাবুগঞ্জে মেসার্স কামিনী পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, আর মেসার্স ইউনিক ফিলিং স্টেশনের দায়িত্বে নিয়োগ পেয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন। তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত পদ্ধতি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের রিপোর্ট জমা দেবেন।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা মনিটরিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ট্যাগ অফিসারদের কার্যক্রমের যথাযথ তদারকি করবেন বলে বরিশাল জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই পদক্ষেপে স্থানীয় জ্বালানি সরবরাহ ও তেলের স্বচ্ছতা বাড়ানো এবং তেলের অবৈধ লেনদেন রোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।