শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী সরকারি এস. এম. মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৭৩ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ মার্চ (শনিবার) সন্ধ্যায় চিতলমারী সদর বাজারে ক্যাফে আব্দুল্লাহ হোটেলের সভাকক্ষে এ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর (অব.) আনিসুর রহমান। শেরে বাংলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মহাসিন আলী রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন মন্টু খান, শচীন্দ্রনাথ শিকদার, হরেন্দ্র চৌধুরী, মনিমোহন মণ্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান দাউদুল ইসলাম লিন্টু খান, সামসুদ্দোহা বাঙালি, হাফেজ আইউব আলী, গৌরঙ্গ সাহা, মীর শাহনেওয়াজসহ ১৯৭৩ ব্যাচের শিক্ষার্থীরা।
এ সময় তারা তাদের ছাত্রজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে একে অপরকে জড়িয়ে ধরেন। মেজর (অব.) আনিসুর রহমান জানান, ভবিষ্যতে তারা পরস্পরের খোঁজখবর রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.