ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ওয়ারেন্টভুক্ত এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রাজপাশা এলাকা থেকে মো. মিরাজ হাওলাদার (৩৫) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমীন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত মিরাজ হাওলাদারের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্তসহ মোট ৬টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

