স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে ট্রাকে ডিজেল তেল দিতে না পারায় তুলারামপুর মেসার্স তানভীর ফিলিং স্টেশনের পেট্রোল পাম্প ম্যানেজার নাহিদ সরদার (৩৫)কে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় জেলার সকল পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি।
রোববার (২৯মার্চ) দুপুরে নড়াইল পাম্প মালিক সমিতি মিটিং শেষে পাম্প বন্ধ ঘোষণা করেছে। নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম হিটু বলেন,তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার হত্যার ঘটনায় আমরা জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় ম্যানেজার নাহিদ সরদার ট্রাক চালককে তেল দিতে না পারায় দুজনের মধ্যে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে ট্রাক চালক সুজাদ মোল্যা ম্যানেজার কে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেয়। পরে রাত আড়াইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও কর্মচারি জিহাদ। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিক দিয়ে ট্রাক নিয়ে চালক সুজাদ মোল্যা ম্যানেজারের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সরদার নিহত হয় এবং কর্মচারি জিহাদ হাসান মোল্যা আহত হয়।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)ওলি মিয়া দুপুরে বলেন,পাম্প ম্যানেজার নাহিদ সরদারের মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহত পরিবার থানায় এখনও মামলা করেনি। তবে অভিযুক্ত চালক ও ট্রাকটি কে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.