মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলার ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে থেকে ৯০% হিসাবে ৯০২৮৫ জন শিক্ষার্থীদের জন্য জনপ্রতি একটি করে সিদ্ধ ডিম (মুরগী) ও একটি করে বনরুটি দেওয়া হয়।
জানা যায় খালিয়াজুড়ি উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির খ শাখার শিক্ষার্থী রিয়া রাণী বর্মনের হাতে একটি সিদ্ধ ডিম ও একটি বনরুটি তুলে দিয়ে উক্ত কর্মসূচি উদ্ভোধন করা হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ এর সঞ্চালনায় উল্লেখিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজিমেল কদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান ও খালিয়াজুড়ি উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন।
বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলার ৪ আসনের মাননীয় এমপি জনাব লুৎফুজ্জামান বাবরের প্রতিনিধি জহির আহমেদ জিকু, বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদার, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব সোহান বিন নবাব।
উপস্থিত ছিলেন পাঁচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল হক স্বপন, সহকারী শিক্ষক শিখা রাণী তালুকদার, গণেশ দেব রায়, মনি মন্জুষা দেব রায়, বুশরা আক্তার, সমতা ট্রেডার্সের খালিয়াজুড়ি উপজেলা প্রতিনিধি নুরে আলম শাহীন সহ এলাকার অনেক অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান শিক্ষক মোঃ গোলাম মৌলা, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, হিমাংশু সরকার, দেবল সরকার, জহরলাল দেব রায়,প্রান্তোষ সামন্ত রায় এর সাথে কথা হলে তারা বলেন, স্কুল ফিডিং কার্যক্রম বর্তমান সরকারের একটি চমৎকার উদ্যোগ। ইহা চালু থাকলে শিক্ষার্থী ঝড়ে পরা রোধ হবে এবং শিক্ষার হার বৃদ্ধি পাবে।
সহকারী শিক্ষক মোঃ মনির রায়হান রাসেল, আতাউল কবির চৌধুরী, শফিকুল ইসলাম পাঠান,সোনিয়া নাসরিন এর সাথে কথা হলে তারা বলেন, শিক্ষার্থীদের অভিভাবকগণেরও লেখা পড়ার প্রতি আগ্রহ বোধ সৃষ্টি হবে এবং শিক্ষার্থীদের পাঠদান গ্রহণে আগ্রহ বেড়ে উঠবে।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন,ইহা বর্তমান সরকারের একটি চমৎকার ও ইতিবাচক উদ্যোগ। উক্ত কর্মসূচি চালু থাকলে শিক্ষার্থীদের লেখা পড়াসহ খেলাধুলার প্রতি মনোনিবেশ বৃদ্ধি পাবে, পাশাপাশি মেধাসহ শিক্ষার হার বৃদ্ধি পাবে।
সবশেষে খালিয়াজুড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও অত্র অনুষ্ঠানের সভাপতি আজিমেল কদর বলেন অত্র উপজেলার ৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০২০৬ জন শিক্ষার্থীদের মধ্যে ২৯/০৩/২৬ ইং তারিখ রোজ রবিবার মোট ৭৫৪৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিল, বিধায় উক্ত তারিখে উপস্থিতির হার প্রায় ৭৪% হতে পারে। ক্রমান্বয়ে শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.