নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া সরকারি মহিলা ডিগ্রী কলেজে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সকাল ১১টায় কলেজের নিজস্ব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের প্রভাষক সুযশ কান্তি মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম শেখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, প্রভাষক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক বনী আমিন ঝুকু, প্রভাষক শেখ দেলোয়ার হোসেন, প্রভাষক গৌতম কুমার মন্ডল, প্রভাষক যমুনা গোলদার, প্রভাষক অনুপ কুমার পাল, প্রভাষক সমীর কান্তি বাড়ৈ, প্রভাষক বিমল কৃষ্ণ বাড়ই, প্রভাষক শিখা খানম, প্রভাষক টুলু মন্ডল এবং অরুপ কুমার সাহা প্রমুখ।
বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.