Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

স্নাতক পাস বাধ্যতামূলক করে শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

যশোর প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আহ্বায়ক (অ্যাডহক) কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে কমিটির সভাপতি পদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (পাস) বাধ্যতামূলক করা হয়েছে।

গত ২৯ মার্চ বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাবিত ব্যক্তিকে অবশ্যই স্নাতক বা সমমান পাস হতে হবে। পাশাপাশি শিক্ষা বিস্তার ও উন্নয়নে অবদান, নেতৃত্বগুণ এবং অন্যান্য বিশেষ দক্ষতাকেও গুরুত্ব দেওয়া হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে সভাপতি পদের জন্য তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্তসহ প্রস্তাব শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং জেলা বা উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে এ প্রস্তাব জমা দিতে হবে।

বোর্ড সূত্র জানায়, প্রস্তাবিত তালিকায় সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের অন্তর্ভুক্ত করা যাবে। পরে যাচাই-বাছাই শেষে বোর্ড একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেবে।

এদিকে, নির্দেশনার অনুলিপি ইতোমধ্যে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। বোর্ড চেয়ারম্যান জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং ব্যবস্থাপনায় যোগ্য ব্যক্তিদের সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।