মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগরে পদ্মা নদীতে ৪বন্ধুর সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪৩ ঘণ্টা পর আরাফাত (১৬) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, গত ২৯ মার্চ ২০২৬ তারিখ দুপুর আড়াইটার দিকে শ্রীনগর পাইলট স্কুলের দশম শ্রেণির ছাত্র মো. আরাফাত মাওয়া পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে। এ সময় চার বন্ধু একসঙ্গে নদীতে নামলেও তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়, আর আরাফাত নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর আজ ৩১ মার্চ সকাল ৮টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছাকাছি এলাকা থেকে তার মরদেহ ভেসে ওঠে।পরে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, ও স্থানীয় জনগণের সহায়তায় মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.