কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে।
আজ ৩১ মার্চ মঙ্গলবার ভোরে কাঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।
স্থানীয় জেলেরা জানান, বঙ্গোপসাগর থেকে কাঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেক জেলেই বঙ্গোপসাগরে নিয়মিতভাবে মাছ ধরতে যান।
এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসেন।
মাছটির ওজন আনুমানিক ২৫ মণ। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় কিনে নেন। পরে এই দানবদেহী মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিনচালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান আব্দুল হাই।
মাছের আড়তদার আব্দুল হাই বলেন, ‘কাঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতূহল সৃষ্টি হয়। মাছটি ভাগ করে বিক্রি করা হবে।’
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.