মোঃ রুহুল আমিন রাজু,মেলান্দহ, (জামালপুর) প্রতিনিধি
জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকার মেলান্দহ পৌরসভাস্থ উমির উদ্দিন স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে ইভটিজিং, অনলাইন গেম, জুয়া, বাল্যবিবাহ ও মাদক সহ বিভিন্ন ধরনের অপরাধের বিষয়ে সচেতনতা মূলক দিকনির্দেশনা প্রদানমূলক আলোচনা করা হয়েছে।
গত ৩১ মার্চ মঙ্গলবার মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান।
তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে মোবাইলের মাধ্যমে অনলাইন গেম,জুয়া,বাল্যবিবাহ, মাদক,ইভটিজিংহ বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উমির উদ্দিন পাইলট স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ মোহন তালুকদারসহ অত্র বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র /ছাত্রী ও শিক্ষকমন্ডলীগণ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.