Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে দুই ইটভাটাকে ১৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 
মার্চ ৩১, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর 

গাজীপুরে বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে দুটি ইটভাটাকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ) বিকেলে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় এবং সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার যৌথ উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে মেসার্স বি এন বি ব্রিকস এবং মেসার্স ত্রিপল এম নামক দুটি ইটভাটাকে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রতিটিকে ৭ লাখ টাকা করে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিকাইল হোসেন।

অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আরেফিন বাদল এবং পরিদর্শক মো. রকিবুল হাসান। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, বায়ুদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।