আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
দেবহাটা উপজেলার কমিউনিটি শিশুদের অংশগ্রহনে সুশীলন ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের যৌথ আয়োজনে মঙ্গলবার ৩১ মার্চ জন্মদিন উদযাপন করা হয়েছে।
উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের দেবহাটা এরিয়া অফিসের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন। শিশুদের জন্মদিন উদযাপন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা।
সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার জোৎসা বালা ও শিশু ফোরামের সভাপতি অনামিকা পাড়ের সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এরিয়া প্রোগ্রামের এপি ম্যানেজার মিল্টন সিং, ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশীপ অফিসার পল্টন বিশ্বাস, সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিজানুর রহমান, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রায় ২শত ৫০জনের অধিক কমিউনিটি শিশুদের কেক কেটে জন্মদিন উদযাপনের সাথে সাথে প্রত্যেককে স্কুল খাতা, কলমসহ শিক্ষা সামগ্রী প্রদান করা হয়। এছাড়া উক্ত অনুষ্ঠানে কমিউনিটি শিশুদের অংশগ্রহণে নৃত্য ও গান পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.