ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর কোতয়ালী থানার করিমপুর এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০) পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ ও ৯টি টিয়ার (টিআর) গ্যাস সেল উদ্ধার করেছে। উদ্ধার অভিযান মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে পরিচালিত হয়।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, রাত আনুমানিক ১:৩০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল করিমপুর এলাকায় অভিযান চালিয়ে রইচ উদ্দিন মুন্সীর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কলাবাগান থেকে এসব সামগ্রী উদ্ধার করে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত কার্তুজ ও টিয়ার সেলগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তারা বলেছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র ও বিস্ফোরক প্রতিরোধে জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.