কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের কাউনিয়ায় বুধবার (৩১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতার, মৎস্য অফিসার ফারজানা আক্তার, মহিলা বিষয়ক অফিসার রেবেকা ইয়াসমিন, ওসি তদন্ত আনোয়ার হোসেন, এবং বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও স্থানীয় সাংবাদিকরা।
সভায় উপজেলায় পেট্রোল পাম্পে তেল সরবরাহ নিশ্চিতকরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, চুরি-ছিনতাই, বাল্যবিয়ে, মাদক ও জুয়া, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন, অসাধু ব্যবসায়ী ও মজুদদারের সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভার সভাপতি ইউএনও পাপিয়া সুলতানা বলেন, “মাদক ও জুয়ার ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে হবে। অসাধু ব্যবসায়ী ও মজুদদারের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
তিনি আরও জানান, উত্থাপিত আইনশৃঙ্খলার সার্বিক বিষয়গুলো রেজুলেশন আকারে গ্রহণ করা হবে এবং জেলা-উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.