আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে উন্মুক্ত স্টেকহোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা ৩০ মিনিটে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং রূপান্তর, ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় ‘গো ফর ইমপ্যাক্ট’ প্রোগ্রামের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান। শুরুতে স্বাগত বক্তব্য দেন UOMO মোঃ মিনহাজুল হক, যিনি সভার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান বলেন, ২০২৬-২৭ থেকে ২০৩০-৩১ অর্থবছরের জন্য প্রণীত এই পাঁচ বছরের পরিকল্পনা ইউনিয়নের টেকসই ও সুষম উন্নয়নের একটি শক্ত ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি জানান, এ পরিকল্পনার মাধ্যমে রাস্তা, সেতু, পানি নিষ্কাশন ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
সভায় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা প্রভাস চন্দ্র, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সদর বাজার কমিটির সভাপতি আলমগীর আলম পিন্টু, সেক্রেটারি জাকির হোসেন প্রিন্স, ইয়াহিয়া ইকবাল, আছাদুল ইসলাম, হাফেজ আব্দুল্লাহ, এস এম সাহেব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় উন্মুক্ত আলোচনার মাধ্যমে স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন, যা ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনাকে আরও বাস্তবসম্মত ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.