Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুরীতে সড়ক দুর্ঘটনায় নূরপুর মসজিদের মোয়াজ্জেম নিহত

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়ন নূরপুর বোয়ালী গ্রামের নূরপুর মসজিদের মোয়াজ্জেম আজিদ মৌলা (৬৪) মোটরসাইকেল দুর্ঘটনা নিহত হয়।

জানা যায় খালিয়াজুড়ি উপজেলার জনস্বাস্থ্য অফিসের কর্মচারী মোঃ পাবেল মিয়া ও বাহাদুর মিয়া ৩০ শে মার্চ বিকেলে খালিয়াজুড়িতে অফিসের কাজ শেষে নিজেদের বাড়ি মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রামে মোটরসাইকেলে যাওয়ার পথে নূরপুর মসজিদের সামনে গিয়ে মোড়ের মাঝে রাস্তা পাড়ি দেওয়ার সময় পাশে থাকা মোয়াজ্জেম আজিদ মৌলার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী পাবেল,বাহাদুর মাটিতে পড়ে যায় এবং মোয়াজ্জেম আজিদ মৌলা রাস্তার উপর পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে সাথে সাথে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করিলে ৩১/০৩/২৬ ইং তারিখ সকালে তাকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

তার বড় ভাই কাজী মৌলা বলেন, আমরা এম্বুলেন্স যোগে আমার ভাইয়ের লাশ বাড়িতে নিয়ে আসি এবং আমাদের ভাই আজিদ মৌলার মৃত্যুতে আমাদের পরিবারের সদস্যদের মাঝে কাহারো কোন আপত্তি না থাকায় ৩১/০৩/২৬ ইং তারিখ রোজ সোমবার আছরের নামাজ বাদ নুরপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উক্ত মোটরসাইকেল দুর্ঘটনার বিষয় খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। তিনি মরহুম এর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ সাকিল সারোয়ারকে মৃত আজিদ মৌলার পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।