Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জুয়া আসরে পুলিশের অভিযান, আটক ৪

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে জুয়া খেলায়র সময় অভিযান চালিয়ে চার জুয়ারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলো- পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামের সোলায়মান সিকদার, মাকসুদ খলিফা, রমজান লস্কর ও আসাদ হাওলাদার।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, সোমবার দিবাগত রাতে কাসেমাবাদ সিকদার বাগানে জুয়া খেলার সময় অভিযান চালায় পুলিশ। এসময় তাস ও জুয়া খেলার সর্বমোট ৭ হাজার আটশ’ ৩০ টাকা সহ ওই চার জুয়ারীকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।