Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে প্রতিপক্ষের হামলায় দুইজন আহত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী ও পৌরসভার ৯নং ওয়ার্ড কাসেমাবাদ গ্রামে সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পৃথক ভাবে এই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতরা হলেন, নলচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া মুকুল ও পৌরসভা ৯নং ওয়ার্ডের ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন।

হামলায় আহত ফিরোজ মিয়া মুকুল বলেন, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর বারটার দিকে পিঙ্গলাকাঠী বাজারে যাই। এসময় আওয়ামী লীগ করে আবার বাজারে আসছি কেনো বলেই সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ফুয়াদ হোসেন এ্যানির ভাই যুবদল কর্মী শাহিন সরদার, ভাতিজা লেকাত ও সোহাগ সরদার আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে। এসময় স্থানীয়দের সহায়তায় আমি পালিয়ে রক্ষা পাই।

হামলাকারীদের ভয়ে হাসপাতালে ভর্তি হতে না পেরে স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছি। হামলার বিষয়ে জানতে ফুয়াদ হোসেন এ্যানির ০১৭১২২৮১২০৩ নাম্বারে ফোন করা হলে তিনি জানাজায় আছেন বলে লাইন কেটে দেন।

ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক কাওসার হোসেন বলেন, সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে বেজহার গ্রামের যুবদল কর্মী নয়ন আমাকে বাসা থেকে ডেকে নেয়। বাসা থেকে বের হওয়ার পরপরই কাসেমাবাদ গ্রামের লাল মিয়া সরদারের ছেলে যুবদল কর্মী হীরা সরদারের নেতৃত্বে নয়ন ও হীরা সহ ৮/১০ জন মিলে আমাকে পিটিয়ে গুরুত্বর আহত করে ফেলে যায়। এবিষয়ে অভিযুক্ত নয়ন ও হীরার ফোন বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, বিষয়টি জানা নেই। তবে এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।