কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
ফুরফুরে ও আনন্দঘন মেজাজে কালকিনির ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৈয়দ আবুল হোসেন একাডেমি পরিদর্শন করেছেন কালকিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ।
একাডেমি প্রাঙ্গণে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক পরিবেশ, শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোগত উন্নয়ন ঘুরে দেখেন।
এ সময় তিনি শিক্ষক ও সংশ্লিষ্টদের সাথে কুশল বিনিময় করেন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতির প্রশংসা করেন।
পরিদর্শন শেষে তিনি জানান, শিক্ষার আলো ছড়িয়ে দিতে এই প্রতিষ্ঠানটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। ফুরফুরে ও প্রাণবন্ত পরিবেশে শিক্ষার্থীদের পাঠদান এবং বিদ্যালয়ে একটি মসজিদ নির্মাণ কাজ ও সুন্দর পরিবেশ দেখে তিনি অত্যন্ত আনন্দিত।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.