কালকিনি,ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে সরকারি জমি দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি নির্মাণাধীন পাকা স্থাপনা ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।
জানাগেছে, কালকিনি থানার উত্তর পাশে এবং ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত সরকারি জায়গা দখল করে আব্দুর রহমান পন্নু হাওলাদার নামের এক ব্যক্তি অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন।
বিষয়টি প্রশাসনের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অবৈধ নির্মাণাধীন পাকা স্থাপনাটি সম্পূর্ণ ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জমি দখল করে কোনো প্রকার অবৈধ স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না। জনস্বার্থে এবং আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.