এন এম নুরুল ইসলাম,বালিয়াডাঙ্গি (ঠাকুরগাঁও) প্রতিনিধ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কমিউনিটি এক্সটেনশন ফেসিলেটরদের নিয়ে এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) উপজেলা কৃষি অফিসে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে World Vision Bangladesh-এর কমিউনিটি ফেসিলেটররা অংশগ্রহণ করেন। এর মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলা থেকে ১০ জন এবং হরিপুর উপজেলা থেকে ৮ জন উপস্থিত ছিলেন।
এছাড়াও RDRS Bangladesh-এর ভলেন্টিয়ার হিসেবে বালিয়াডাঙ্গী থেকে ১ জন এবং হরিপুর থেকে ১ জন অংশ নেন।
প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন মোঃ মাসুদ রানা (সাইন্টিফিক অফিসার, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, পঞ্চগড়), মোঃ খাদিমুল ইসলাম (সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, বালিয়াডাঙ্গী), মোঃ মজিবুর রহমান (প্রজেক্ট ম্যানেজার, HarvestPlus), ড. এ কে এম সালাউদ্দিন (টিম লিডার, এগ্রিকালচার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, RDRS Bangladesh), মোঃ ওয়াহিদুল আমিন (কান্ট্রি ম্যানেজার, HarvestPlus), শেখ শরিফুল ইসলাম (মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার, HarvestPlus বাংলাদেশ) এবং আব্দুল্লাহ আল বাকী (কৃষি অফিসার, RDRS বাংলাদেশ)।
প্রশিক্ষণে কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, মাঠপর্যায়ে কৃষকদের সহায়তা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কৃষি সেবাকে আরও কার্যকর ও গতিশীল করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.