গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রতিবছরের ন্যায় এ বছরও ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী ঐতিহ্যবাহী ভুবন সাহার বাড়ি মন্দিরে মঙ্গলবার (৩১ মার্চ) রাতে বাৎসরিক কালী পূজা ও মনসা মন্দির উদ্ধোধন করা হয়েছে।
ঐতিহ্যবাহী এ মন্দিরের পূজাকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পরে। পুজা উপলক্ষ্যে মন্দির ও তার পাশ্ববর্তী এলাকাকে আলোক সজ্জায় সজ্জিতসহ বর্নিল সাজে সাজানো হয়েছে। পূজাকে ঘিরে দেশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্তবৃন্দের সমাগম ঘটেছে।
মঙ্গলবার রাতে মন্দির আঙিনায় ধর্মী আলোচনা সভা বিশিষ্ট ব্যবসায়ী ভোলা সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অধ্যক্ষ নির্মল হালদার সহ অন্যান্যরা।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন ও প্রসাদ বিতরণ করা হয়।

