Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ১, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের সদর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজুর রহমান আলেক নড়াইল জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হয়েছেন।

মঙ্গলবার (৩১মার্চ) বিকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখার উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। শহরের রুপগঞ্জ এলাকার কুড়িগ্রামে স্থায়ীভাবে বসবাস করেন তিনি।

প্রশাসক মোস্তাফিজুর রহমান দেশমাতৃকায় মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করে দেশ কে শত্রুমুক্ত করতে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় বিএনপি’র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

দলমত সকলের কাছে জনপ্রিয় এ রাজনীতিবিদ জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিযুক্ত হওয়ায় নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি আলহাজ বিশ্বাস জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।