Nabadhara
ঢাকাবুধবার , ১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে প্রাণ দিল যুবক

নওগাঁ প্রতিনিধি
এপ্রিল ১, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় প্রশান্ত বর্মণ (২৫) নামে এক হিন্দু ধর্মালম্বী যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দিবাগত রাতে বাড়ির পাশে একটি আম গাছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।

নিহত যুবক উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের ব্রজেনের ছেলে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে সকলের অজান্তে সে বাড়ি থেকে বেড়িয়ে আসে। এরপর সে আমগাছের ডালের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেন।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।