Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় গৃহবধু নিহত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে মোটরসাকেলের ধাক্কায় মর্জিনা খাতুন (৪৯) নামে এক গৃহবধু নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তারাগুনিয়া-মথুরাপুর সড়কের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধু মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ সেন্টার মোড় এলাকার জিল্লুর রহমানের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গৃহবধু মর্জিনা খাতুন সকালে নিজ বাড়ির পাশের একটি মুদি দোকান থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করে বাড়ি ফিরতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামীর একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে মর্জিনা খাতুন রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতরভাবে আহত হোন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধু মর্জিনা খাতুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে বেপরোয়া গতির মোটরসাইকেল চালক আলিফ হোসেন (২০) উপজেলার পোয়ালবাড়ি এলাকার জামাত আলীর ছেলে এবং দুর্ঘটনার পর সে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

দূর্ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় মর্জিনা খাতুন নামে এক গৃহবধু নিহত হয়েছে। অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।