Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ডিজেলের বিকল্প সূর্যশক্তি, সোলার পাম্পে সেচে খুশি কৃষকরা

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

ডিজেলের বাড়তি দাম ও সংকটের কারণে কৃষি কাজে ব্যবহৃত সেচ পাম্প পরিচালন ব্যয় বেড়ে গেছে। কলকল শব্দে উঠছে পানি,নেই কোন বিদ্যুৎত সংযোগ বা স্যালোমেশিন। এ কারনে নড়াইলের কৃষকরা পরিবেশবান্ধব সোলার প্যানেল প্রযুক্তি ব্যবহার করে অধিক সুফল পাচ্ছে।বিদ্যুৎ ও জ্বালানী খরচ কমে আসার পাশাপাশি নিরবচ্ছিন পানি পেয়ে খুশি কৃষক।

নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে,ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নে দু’টি বিলে সৌরবিদ্যুৎ চালিত সেচপাম্প (অগভীর নলকূপ) স্থাপন করা হয়েছে।

এসব পাম্প থেকে দৈনিক ৮ ঘণ্টায় ৪ লাখ লিটার পানি তোলা সম্ভব হচ্ছে। তিন দিন পরপর সেচ দিলে মাটি ভেদে ৫০ থেকে ৬০ বিঘা জমিতে সেচ দিতে পারে। কৃষকদের সেচ খরচ যেমন কমেছে,তেমনি পানির সরবরাহও নিশ্চিত হয়েছে। কৃষকদের নেই কোনো ডিজেল বা বিদ্যুতের চিন্তা। স্বল্প খরচে চাহিদামতো পানি পাওয়ায় খুশি এ এলাকার কৃষক।

বুধবার (১এপ্রিল) বিকালে চাচড়ার বিলে গিয়ে দেখা গেছে,বোরো মৌসুমে এ মাঠে পানির কোনো সংকট নেই। অবিরাম চলছে পানির প্রবাহ। মাঠজুড়ে সবুজ ধানের চারা বাতাসে দোল খাচ্ছে। কোনো কোনো জমিতে সেচ দিয়ে পাটের বীজতলা তৈরি করছে।

কৃষক ইকবাল হাসান বলেন,সোলার পাম্পের কারণে আমরা স্বল্প খরচে বোরো ধানে সেচ দিতে পারছি। আমাদের ডিজেলের জন্য পাম্পে গিয়ে লাইন দিতে হচ্ছে না। বোরো মৌসুমে অন্যান্য জায়গায় কৃষকরা সেচ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে,তবে আমাদের কোনো দুশ্চিন্তা নেই।

বামনহাট গ্রামের কৃষক শিশির মুখার্জি বলেন,ডিজেল তেলের লিটার ২০০ টাকা,তাও সময় মতো পাচ্ছে না কৃষক। সৌর পাম্পের মাধ্যমে ধানে সেচ দেওয়ায় আমাদের কোনো চিন্তা নেই। কোনো ভাবনা নেই শুধু সূর্ষেও আলো থেকে আমাদের সব কিছু হচ্ছে।

সে ক্ষেত্রে কোনো বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না। তেলের কোনো দরকার নেই,সুন্দও ভাবে ফসল ঘরে তুলতে পারবো। সরকারের প্রতি দাবি থাকবে কৃষকদের সুবিধায় এরকম সৌর পাম্প প্রত্যেক মাঠে স্থাপন করা হোক, যাতে বোতল নিয়ে আমাদের আর পাম্পে গিয়ে বসে থাকা না লাগে।

নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রোকনুজ্জামান বৃহস্পতিবার (২এপ্রিল)সকালে বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় সৌরবিদ্যুৎচালিত সেচব্যবস্থা কার্যকর ভূমিকা রাখছে।

এ প্রকল্পের আওতায় স্থাপিত দুটি সোলার পাম্প বর্তমানে কৃষকরা যৌথভাবে পরিচালনা করছেন। বর্তমানে দুই থেকে তিন দিন পর পর প্রায় ৬০ বিঘা জমিতে সেচ দেওয়া যাচ্ছে। এ ধরনের ব্যবস্থা আরো সম্প্রসারণ করা গেলে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং তারা উপকৃত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।