স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলে আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন নড়াইল-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাভোকেট আতাউর রহমান বাচ্চু।
বৃহস্পতিবার (২এপ্রিল) বিকাল ৩টার দিকে তারা হঠাৎ করেই হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শনকালে দুই সংসদ সদস্য হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। এসময় তারা রোগীদের চিকিৎসা সেবা,ওষুধ সরবরাহ এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে সরাসরি তথ্য নেন।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের জন্য আমরা দুই এমপি একসাথে সমন্বিতভাবে কাজ করছি। ইতোমধ্যে হাসপাতালের বিভিন্ন সীমাবদ্ধতা চিহ্নিত করে সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
কি ভাবে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা যায়, রোগীরা যেন দ্রুত ও মানসম্মত চিকিৎসা পায় এবং চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো ধরনের ভোগান্তি না থাকে। ভবিষ্যতে নড়াইল হাসপাতাল কে একটি আধুনিক ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমাদের লক্ষ্য।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু বলেন,হাসপাতালে ডাক্তার ও স্টাফ সংকট দীর্ঘদিনের সমস্যা। আমরা ইতোমধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। আমি এবং নড়াইল-১ আসনের এমপি বড় ভাই বিশ্বাস জাহাঙ্গীর আলম স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। তিনি আমাদের এই সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন,নড়াইর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা.মোহাম্দ আব্দুল গাফফার, উপজেলা জামায়াতের আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন,নড়াইল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটুসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

