Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে প্রশাসনের অভিযান, মজুতকৃত ৫০ লিটার ডিজেল উদ্ধার, জরিমানা ১০ হাজার

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি 
এপ্রিল ২, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে প্রশাসনের অভিযানে এক দোকান থেকে ৫০ লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে সাধুরপাড়া ইউনিয়নের আইরমারী গ্রামের দাম্বুলের মোড়ে সোলাইমানের দোকানে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

আইরমারী গ্রামের সোলায়মানের দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে ডিজেল বিক্রি করা হচ্ছে গোয়েন্দা সংস্থা এনএসআই এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বিকালে অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় ওই দোকান থেকে ৫০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। চলমান সংকটে বাড়তি মূল্যে বিক্রির উদ্দেশ্যে ডিজেল গুলো মজুত করা হয়।

ডিজেল জব্দের পর দোকান মালিক সোলায়মানকে ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
পরে উদ্ধারকৃত ডিজেল ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।