নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকাল ১১টায় কচুয়া উপজেলা প্রশাসন মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ। উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মো. আলী হাসান।
এসময় বক্তব্য দেন কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক মিলন কান্তি মৈত্র, কচুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শুধাংশু শেখর, কচুয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন, কচুয়া পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহমুদ হোসেন এবং গোয়ালমার্ট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও মনন বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.