Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খাজরা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবিতে ডিসির কাছে আবেদন

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

উপজেলার কাপসন্ডা গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে বোরহান উদ্দিন বুলু বাদী হয়ে এ আবেদন করেন। আবেদনে জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন এবং উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সুপারিশ রয়েছে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ দুপুরে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা ৭ বস্তা ফিতরার চাল উদ্ধার করে। একইসঙ্গে শীত মৌসুমে বিতরণের জন্য বরাদ্দকৃত একটি বড় বস্তা ভর্তি কম্বল ও শীতবস্ত্র অব্যবহৃত অবস্থায় পাওয়া যায়।

অভিযোগে বলা হয়, ঈদুল ফিতরের ১৮ দিন অতিবাহিত হলেও ফিতরার চাল বিতরণ না করে অবৈধভাবে মজুত রাখা হয়েছে। এছাড়া দরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি কম্বল বিতরণ না করায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

আবেদনকারীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দুর্নীতিবাজ ও সুযোগসন্ধানী আখ্যা দিয়ে দ্রুত তাকে অপসারণ করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন না হওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের কার্যক্রম একজন প্রশাসকের মাধ্যমে পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।