হাসান শাহরিয়ার পল্লব পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর অভিযানে সীমান্ত এলাকা থেকে ৪০ কেজি ভারতীয় জিরা জব্দ করা হয়েছে।
বিজিবি-১৪ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে কড়িয়া বিওপি’র টহল কমান্ডার নায়েক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে মির্জাপুর গ্রামের মাঠে অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন অবস্থায় ৪০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
আটককৃত জিরার আনুমানিক সিজার মূল্য ৪৮ হাজার টাকা।জব্দকৃত মালামাল নিকটস্থ হিলি শুল্ক অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন বিজিবি-১৪ অধিনায়ক জানান,সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ,দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

