Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে মায়ের সঙ্গে অভিমান: দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যা

যশোর প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শহরের বেজপাড়া এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে রুদ্র (১৬) নামের এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রানার অফিস রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুদ্র ওই এলাকার সাধন বসুর ছেলে এবং স্থানীয় একটি টেকনিক্যাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে রুদ্র তার মায়ের কাছে কিছু টাকা চায়। টাকা না পেয়ে অভিমান করে নিজ ঘরের ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।