Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে বাড়তি দামে খোলা বাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে উপজেলার দেওয়ান হাট এলাকায় গোয়েন্দা সংস্থা এন এস আই ও ডিজিএফআইয়ের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ঝন্টু বিকাশ চাকমা।

জানাযায়, দোহাজারী পেট্রোলিয়াম নামক প্রতিষ্ঠান ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল সরবরাহ না করে রাতের বেলা বাড়তি দামে বিভিন্ন ব্যক্তিকে বিক্রি করে এমন তথ্যের ভিত্তিতে এন এ আই ও ডিজিএফআই নজরদারি রাখেন। এসময় ২০০ লিটার অকটেন ও ৬০০ লিটার ডিজেল ড্রামে করে নিয়ে যাওয়ার খবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমাকে জানালে দ্রুত অভিযান পরিচালনা করে বৈলতলী এলাকার নূর মোহাম্মদের ছেলে মোঃ সাঈদের নিকট থেকে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা জানান, অভিযান পরিচালনাকালে জ্বালানি তেলের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় তেল জব্দ করা হয়েছে, পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।