Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে ভাইয়ের হাতে ভাই জখম, পিতা-পুত্র আটক

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে ভাইয়ের হাতে ভাই জখম হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামে পৈত্রিক সম্পত্তি ভাগ বন্টন নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বড়ভাই মিরাজ মন্ডল (৭০) তার আপন ছোট ভাই খেদু মন্ডল (৬০) এর ওপর হামলা চালিয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে।

এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

চিকিৎসকরা জানান, খেদু মন্ডলের মাথায় ১৫টি সেলাই দিতে হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী মিরাজ মন্ডল ও আহত খেদু মন্ডল একই এলাকার মৃত ফড়ং মন্ডলের ছেলে।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হামলাকারী মিরাজ মন্ডল ও তার ছেলে আলিফ (৪৫)-কে আটক করে থানায় নিয়েছে।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, ভাইয়ের হাতে ভাই আহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।