জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম থেকে ১০ম শ্রেণীর মোট ৩৬ জন শিক্ষার্থী এ বৃত্তি লাভ করে।
শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তির টাকা মেধাবীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি শামীম আরা।
বৃত্তির আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের যথাক্রমে ৩ হাজার, ২ হাজার ৫০০ এবং ২ হাজার টাকা হারে নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাজনীতিবিদ, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন মণ্ডলসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ও কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কালাই মহিলা বিএম কলেজের অধ্যক্ষ ও কালাই সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক এম এ করিম, পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আব্দুল মান্নান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক্ষার্থীরা।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বর মাসে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.