মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বানুয়ারী গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ মনফর উদ্দিন তালুকদার (৮০) কে ৩ রা এপ্রিল রোজ শুক্রবার রাষ্টীয় মর্যাদায় জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।
জানা যায়, মোহাম্মদ মনসুর উদ্দিন তালুকদার খালিয়াজুড়ি উপজেলার বানুয়ারী গ্রামের হাজী কুরবানি তালুকদারের ছেলে। ৩ রা এপ্রিল ষ্ঠোক জনিত কারণে ভোর ৬’৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যু কালে তিনি চার ছেলে ৫ মেয়ে স্ত্রী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তার মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে আসে।
তার মৃত্যুর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন তার পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে বীর মুক্তি যোদ্ধার গ্রামের বাড়িতে উপস্থিত হয়।
গার্ড অফ অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বানুয়ারী জুয়েল চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৫’৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের বাংলাদেশ, বিশ্বের বুকে স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। তাই তাদেরকে আমাদের চিরদিন স্মরণ রাখা উচিত।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব মিয়া সহ মুক্তিযোদ্ধার সদস্যবৃন্দ। মেন্দিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, ছাত্রনেতা আরাফাত হোসেন হৃদয়।
জামাতের খালিয়াজুরী উপজেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক রিগেন চৌধুরী। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য প্রায় হাজারো জনতার উপস্থিতিতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

