ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত পদক্ষেপ নিয়ে ত্রিশাল থানার ওসি ফিরোজ হোসেন অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করেন।
শনিবার ময়মনসিংহ জেলা পুলিশের এক প্রেস রিলিজে জানায়, গত ২৭ মার্চ সকালে ধলা মধ্যপাড়া এলাকায় মোবাইল চুরির সন্দেহে স্থানীয় যুবকরা মাহাবুল আলম ওরফে বুলবুল ইসলামের দুই সন্তান আরাফাত হোসেন (৮) ও মিহাত হোসেন (৫) কে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়।
প্রধান অভিযুক্ত মিজানুর রহমান সুজনের নেতৃত্বে শিশুদের একটি পুকুরে নিয়ে গিয়ে মারধর করা হয় এবং পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করা হয়। এছাড়া শিশুদের জোর করে ময়লাযুক্ত পানি পান করানো হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা হয়। ত্রিশাল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গত শুক্রবার রাতে গাজীপুর থেকে অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মাসুম (২৮) কে গ্রেপ্তার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী শিশুদের পিতা মামলা দায়ের করেছেন। প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.