স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় যুবদল কর্মী সালমান খন্দকার (২৫) হত্যার ঘটনার কন্টাক কিলার নয়ন ফকির ওরফে আশিক (২৬) কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (৪এপ্রিল) রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নয়ন ফকির ওরফে আশিক উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের করিম ফকিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে লোহাগড়া থানার এসআই তারক বিশ্বাস সঙ্গীয় ও ফোর্সসহ উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর সালমান হত্যার কন্টাক কিলার নয়ন ফকির ওরফে আশিক কে নিজ বাড়ীর পাশ থেকে গ্রেফতার করে।
উল্লেখ্য,গত বছর ৮মে রাতে সালমান খন্দকার ও তার বন্ধুরা মিলে উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করে। পিকনিক শেষে রাতে নিজ বাড়িতে ফিরে আসে সালমান খন্দকার। কিছুক্ষণ পর আবার বাড়ি থেকে বের হয়ে যায় সালমান। রাতে পরিবারের লোকজন তাকে ফোন করলে তার মোবাইল ফোন বন্ধ পায়। সকালে কাউলডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পাই স্থানীয় লোকজন।
অজ্ঞাত মরদেহ পাওয়ার খবর শুনে সালমানের পরিবার ঘটনাস্থলে গিয়ে সালমানের মরদেহ শনাক্ত করেন। নিহত সালমান খন্দকার ছোট ভাই নাহিদ খন্দকার ২০জন কে আসামী করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) অজিত কুমার রায় রোববার (৫এপ্রিল)সকালে বলেন, যুবদল কর্মী হত্যার সাথে জড়িত কন্টাক কিলার নয়ন ফকির ওরফে আশিক কে গ্রেফতার করা হয়েছে। তবে আজ তাকে আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.