Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মাছের প্রজেক্ট থেকে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

কচুয়া পৌরসভাধীন করইশ গ্রামে মাছের প্রজেক্ট থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় জনগন।

শনিবার রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে আলমগীর হোসেন(৪৫) নামের ওই ব্যাক্তির মরদেহ উদ্ধার  হয়।

তিনি পার্শ্ববর্তী শাহারাস্তি উপজেলার নিজমেহার গ্রামের মহিউদ্দিনের পুত্র বলে জানা গেছে। স্থানীয় লোকজনরা জানিয়েছে- বৈবাহিক সূত্রে তিনি করইশ গ্রামে বসবাস করে আসছেন। এছাড়া  করইশ গ্রামের  সেকান্দর আলীর পুত্র মোঃ মাসুদ এর মাছের প্রজেক্ট কাজ করে আসছেন।

স্থানীয়রা জানান,প্রতিদিনের ন্যায় শনিবার  রাতেও তিনি মাছের প্রজেক্ট এর দেখভাল করতে যান। প্রজেক্টের মাছ মরে থাকতে দেখে তিনি মাছ তুলে আনতে গিয়ে,আগে থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট  হয়ে থাকা পানিতে মারা যান। ওই সময় পানিতে বৈদ্যুতিক  লাইনের তার পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশে খবর দিলে কচুয়া থানা পুলিশ  তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বোরহানউদ্দিন জানিয়েছেন- এ ব্যাপারে কচুয়া থানায় – একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।