Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে অবৈধ ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ৫ ইটভাটাকে জরিমানা ৫ লাখ টাকা

নরসিংদী প্রতিনিধি 
এপ্রিল ৫, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর সদর উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পরিচালিত একটি ডাইং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে পরিচালিত ৫টি ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার মাধবদী থানাধীন এলাকায় পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানে দেখা যায়, সংশ্লিষ্ট ডাইং কারখানাটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ না করে এবং ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন ছাড়াই কার্যক্রম পরিচালনা করছিল। এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা-৪ অনুযায়ী কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” এর ধারা ৫(১) লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইনটির ১৫(১) ধারা অনুযায়ী এসব ইটভাটাকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল মুনসুর মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা ও পরিদর্শক সমর কৃষ্ণ দাস।

অভিযানে সহযোগিতা প্রদান করে নরসিংদী জেলা পুলিশের একটি দল এবং নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তারা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।