রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালের মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির আয়োজনে ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৫ এপ্রিল) বিকাল ৪ টায় গফুর মেমোরিয়াল জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়।
মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সভাপতি সাজাহারুল ইসলাম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তব্য দেন, বিএনপি নেতা শেখ আব্বাস আলী, ভোজপাতিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক প্রিন্স, মল্লিকেরবেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম হাসান পলক, বাইনতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. লোকমান হাকিম, বাগেরহাট জেলা যুবদলের সদস্য হাওলাদার জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, মহিউদ্দিন কচি প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, আগামীতে তারুণ্যের অহংকার প্রধান মন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধারাহিক কর্মসূচির অংশ হিসেবে আমরা কাজ করছি। আগামীতে সকল স্থানীয় সরকার নির্বাচনে রামপাল-মোংলার সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের আস্থাভাজন বার বার কারবরণকারী নেতা কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ায় প্রত্যয় ব্যাক্ত করেন।
এজন্য দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.