পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় জেলা শহরের ধাক্কামারা এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক লাইনের তারে জড়িয়ে শাহিন আলম (৩০) নামে এক বিদ্যুৎ মেকানিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন আলম তেতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নারায়ণগঞ্জ গ্রামের জয়নুল হকের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিদ্যুৎ মেকানিক হিসেবে কাজ করার পাশাপাশি বুড়াবুড়ি ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পঞ্চগড় থানার পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, শাহিন আলম ধাক্কামারা এলাকায় মূল সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে সংযোগ দেওয়ার কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তিনি খুঁটির ওপরে থাকা উচ্চ ভোল্টেজের তারে জড়িয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানান, হঠাৎ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে মাতম।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.