Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে স্ত্রীর সাথে কথা কাটাকাটির জের ধরে যুবকের আত্মহত্যা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৭:১৭ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশে গলায় ফাঁস দিয়ে ১৮ বছর বয়সী শুভ চক্রবর্তী আত্মহত্যা করেছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান গ্রাম থেকে পলাশ থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত শুভ চক্রবর্তী রাবান গ্রামের সুজন চক্রবর্তীর ছেলে। তিনি ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুভ চক্রবর্তী ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামের স্বর্ণা চক্রবর্তীর সঙ্গে প্রেম করে বিয়ে করেছিলেন। তাদের সংসারে আট মাস বয়সী এক ছেলে রয়েছে। বিয়ের পর থেকেই মাঝে মাঝে দম্পতির মধ্যে ছোটখাটো ঝগড়া হতো।

গত রোববার বিকেলে স্ত্রী স্বর্ণা চক্রবর্তী সন্তানকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। এরপর রাতের কোনো একসময় শুভ চক্রবর্তী ঘরের ভিতরে দরজা বন্ধ করে ধন্নার (বিম) সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

পরিবারের অন্যান্য সদস্যরা সকালে স্বর্ণার সঙ্গে স্বামীর বাড়িতে এসে দরজা ভাঙার পর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, ঘটনার কারণ উদঘাটন এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।