কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় জ্বালানি তেলের চলমান পরিস্থিতি মোকাবেলায় করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষি অফিসার, কয়রা থানার অফিসার ইনচার্জ, উপজেলা জামায়াতের আমির, প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসার, প্রকল্প বাস্তবায়ন অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশলী, ফায়ার সার্ভিস টিম লিডার, সাংবাদিক, বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ইউপি সদস্য এবং স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
সভায় জ্বালানি তেলের সরবরাহ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ, স্থানীয় পর্যায়ে সমন্বয় ব্যবস্থা, এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা প্রশাসন আশা করছে, মতবিনিময় সভার মাধ্যমে স্থানীয় স্তরে জ্বালানি তেলের চাহিদা ও ব্যবস্থাপনায় কার্যকর সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

