Nabadhara
ঢাকাসোমবার , ৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

মেহেরপুর প্রতিনিধি
এপ্রিল ৬, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসক শিল্পি রানি রায় মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পি রানি রায়। অন্যান্য উপস্থিতির মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোজাম্মেল আযম, এবং সাংবাদিক তুহিন অরন্য, ইয়াদুল মোমিন, দিলরুবা খাতুন, আমিরুল ইসলাম অল্ডাম, খান মোহম্মদ আল রাফি, মাহাবুব আলম, মাজেদুল হক মানিক, তারেকুজ্জামান তারেক প্রমুখ।

মতবিনিময় কালে জেলার সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সাংবাদিকরা জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শের উত্তর দেন এবং জেলা উন্নয়নে সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।